শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের লগার প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণ, হত ৩০

রাশিদুল ইসলাম : [২] শুক্রবার দিনের শেষে একটি গেস্টহাউজের কাছে এই হামলা হয় যেখানে পুলে আলম হাইস্কুলের পড়ুয়া শিক্ষার্থীরাও ছিল। নিহতদের মধ্যে তারাও রয়েছে। পূর্বাঞ্চলীয় এই প্রদেশটির রাজধানী পাল-এ আলমে একটি গেস্ট হাউজের কাছেই এই হামলা হয়। আহত হয়েছে শতাধিক মানুষ। বিবিসি

[৩] বোমা বিস্ফোরণে সেখানকার ছাদ উড়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন হতাহতরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে এই বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবনের। রমজান মাসে এধরনের ভয়াবহ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

[৪] লোগার প্রদেশ কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেছেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল হাইস্কুলের শিক্ষার্থীরা। তার মধ্যে কয়েকজন মারা গেছে।

[৫] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। বিস্ফোরণে একটি হাসপাতাল ও বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে তোলা হচ্ছে হতাহতদের।

[৬] লোগার গভর্নরের এক মুখপাত্র দিদার লাওয়াং বলেছেন, প্রাদেশিক পরিষদের সাবেক প্রধানের বাড়ির কাছেই বিস্ফোরিত হয়েছে গাড়িবোমা।

[৭] এ হামলার নিন্দা জানিয়ে কাবুলের ব্রিটিশ দূতাবাস এক বিবৃতিতে একে সাধারণ জনগণের বিরুদ্ধে কাণ্ডজ্ঞানহীন হামলা বলে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ