শিরোনাম
◈ যুদ্ধের মাঝেই ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী ◈ পাক-আফগান সীমান্তে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত ◈ ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলো ইসলামী ব্যাংক ◈ সিলেটে চালু হতে যাচ্ছে আরও একটি বিমানবন্দর ◈ এক ডলারে ১৮ লাখ রিয়াল, ইরানের মুদ্রার রেকর্ড পতন ◈ ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস ◈ যে চেয়ারে বসেছি এটা খুব কঠিন একটি চেয়ার, প্রতি মুহূর্তে অনুভব করি আগুনের তাপ আসছে: প্রধানমন্ত্রী ◈ ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ চুক্তি, ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় বিমানের ◈ বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্যে তোলপাড়, কূটনৈতিক প্রতিবাদ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:২০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষকে আতঙ্কিত করতেই খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকারের তৎপরতায় করোনা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে যাচ্ছেতাই সমালোচনা করছে। টেলিভিশনের সামনে যাচ্ছেতাই বলছে। তাদের কোনো দায়িত্ব নেই। তাদের দায়িত্ব হচ্ছে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। এজন্য তারা এমন পথ অবলম্বন করেছে যে, খালেদা জিয়াকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। মানুষ যেন আতঙ্কিত হয়ে যায়।

[৩] তিনি বলেন, বিএনপি মহাসচিব বলছেন, লকডাউনের নামে এটা ক্র্যাকডাউন হয়ে গেছে। আমি তো বলি, লকডাউনের নামে ক্র্যাকডাউন না; বিএনপিই ক্র্যাকডাউন হয়ে গেছে, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার মধ্য দিয়ে।

[৪] বিএনপির উদ্দেশে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যতই স্যালাইন দেন, ওষুধ দেন, ক্ষমতায় থাকতে যত অন্যায়-অবিচার করেছেন, এই বিএনপিকে আর সুস্থ করে তোলা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ আপনাদের কাছে কোনদিন ভরসা পায় না। দিন শেষে বিএনপিসহ সারাদেশের ১৬ কোটি মানুষের ভরসা তৈরি হয় দেশরত্ন শেখ হাসিনার ওপর।

[৫] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মানসিকভাবে শক্তিশালী রেখেছেন। এমন অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব আমরা দ্বিতীয়টি পাইনি। করোনা মোকাবিলায় আমরা দেশে দেশে রাষ্ট্রপ্রধানদের দেখেছি আত্মসমর্পণ করতে, চোখের পানি ফেলতে, সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করতেও দেখেছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে নিয়ে বিশাল চ্যালেঞ্জ নিয়েছেন। চলতি বছরে ১৭-২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মুজিববর্ষ উপলক্ষে ১০ দিন প্রধানমন্ত্রীকে অন্যভাবে দেখেছি আমরা।

[৬] শুক্রবার দিনাজপুরের বিরলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়