শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমে প্রকাশের পর নূরজাহান বেগমের চিকিৎসা চলছে ঢাকায়

স্বপন দেব: [২] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাত লেগেছিল নূরজাহান বেগমের মাথায়। মর্টার শেলের টুকরো মাথায় নিয়েই ৫০ বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ফলে লোপ পায় তার স্মৃতি ও বাকশক্তি।

[৩] এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে।

[৪] বর্তমানে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. জাহেদ হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

[৫] ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. জাহেদ হোসেন শুক্রবার(৩০ এপ্রিল) বলেন, নূরজাহান বেগমকে গত সোমবার (২৬ এপ্রিল) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিষয়ে পর্যবেক্ষণ ও অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

[৬] বিষয়টি জটিল হওয়ায় আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করব। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

[৭] বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে নূরজাহান বেগমের সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনামের সঙ্গে পরামর্শ করে নূরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

[৮] নূরজাহানের মূল বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তরী ইউনিয়নের আমোদাবাদ এলাকায়। বর্তমানে তাদের পরিবার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাসের নতুন বস্তি এলাকায় বাস করে।

[৯] নূরজাহান বেগমের বড় ছেলে সৌদি আরব প্রবাসী মোবারক হোসেন বলেন, সবার কাছে মায়ের জন্য দোয়া চাই যেনো তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

[১০] ডা. সাঈদ এনাম বলেন, শেলের টুকরো নূরজাহান বেগমের মস্তিস্কের প্রায় এক-তৃতীয়াংশ গলিয়ে ফেলেছে, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলে 'পরেনসেফালি'। এ অবস্থায় দীর্ঘকাল বেঁচে থাকাটা বিরল ঘটনা।

[১১] উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী শুক্রবার(৩০ এপ্রিল) বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ