শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সফোর্ড টিকার মজুদ থাকা সাত দেশের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: [২] প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে  দেশগুলোর কাছে মজুদ টিকা চেয়েছে বাংলাদেশ।

[৩] যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি ও সুইডেনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মজুদ থাকায় দেশগুলোকে চিঠি দিয়ে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে দেশগুলোর সহায়তা চাওয়া হয়।

[৪] যুক্তরাষ্ট্রে ছয় কোটি, বেলজিয়ামে ১৫ লাখ ও ডেনমার্কে ২০ লাখ ডোজ টিকা মজুদ আছে। দেশগুলো মডার্না, ফাইজার-বায়োএনটেক এবং জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করায় তাদের কাছে মজুদ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে আবেদন জানিয়েছে বাংলাদেশ।

[৫] পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ থেকে ২০ এপ্রিল চিঠি পাঠলেও দেশগুলো থেকে এখনও কোন সাড়া পাওয়া জায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৬] যে কোনো একটি বা দুটি উৎস থেকে টিকা পেলে প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দিতে সমস্যা হবে না।

[৭] ড. মোমেন বলেন, টিকা ফেলে রাখলে মেয়াদ শেষ হয়ে যাবে। এগুলো কিনে অথবা যে কোনো প্রক্রিয়ায় আমরা পেতে চাইছি। কারণ দেশে প্রথম ডোজ গ্রহণকারী একটি বড় অংশকে  দ্বিতীয় ডোজ প্রদানের জন্য পর্যাপ্ত মজুদ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়