শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ঘাতক ট্রাক কেড়ে নিলো ভ্যানচালকের প্রাণ

জিএম মিজান: [২] জেলার শেরপুর উপজেলার ঘোঁগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক চাপায় মো.সোহরাব (৪৫) নামে ব্যাটারীচালিত অটো ভ্যানচালক নিহত হয়েছে।

[৩] শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার দুবলাগাড়ী চকপোতা গ্রামের মৃত শামসুল প্রামানিকের পুত্র।

[৪] স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোঁগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ব্যাটারীচালিত অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

[৫] শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক বানিউল আনাম এ প্রতিবেদক-কে বলেন, অটোভ্যানটিকে চাপা ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়