শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে স্থানীয় নাগরিক ও সীমান্তরক্ষীদের সংঘর্ষে ১৩ কিরগিজ নাগরিক নিহত, আহত ১২১

তাহমীদ রহমান: [২] কিরগিজ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় সকাল ৭:৫০ মিনিটে কিরগিজ তাজিক সীমান্তে এই ঘটনার ফলে ১৩৪ জন আহত হয় এবং তাদের মধ্যে ১৩ জন মারা গেছেন। স্পুটনিক

[৩] বিবৃতিতে বলা হয়েছে, আহত ২৫ জনকে বাটকেন থেকে বিশকেক নিয়ে যাওয়া হয়েছেবিশেষ বিমানের মাধ্যমে। সকলকে ট্রাইমেটোলজি ও আর্থোপেডিক্সের বিশেষ গবেষণা কেন্দ্র, জাতীয় হাসপাতাল ও জাতীয় সার্জিকাল সেন্টারে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] ২৯ এপ্রিল রাতে উভয় পক্ষ থেকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘর্ষ আরও বেড়ে যায় সকালে। সন্ধ্যা নাগাদ দেশগুলি সীমান্তে যুদ্ধবিরতি এবং তাদের সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয়।

[৫] তাজিকিস্তান এবং কিরগিজস্তানের সীমানার দৈর্ঘ্য প্রায় ৯৮০ কিলোমিটার। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও কয়েকটি বিতর্কিত অংশ এখনও রয়ে গেছে। আজ অবধি সীমানা নির্ধারণের প্রক্রিয়ায় প্রায় ৫৮০ কিমি সীমানা নির্ধারণ করা হয়েছে বাকি অংশ এখনো বিতর্কিত রয়েছে। দ্যা গার্ডিয়ান সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ