শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই এগিয়ে আসুন: শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক: ভারতে করোনায় ভয়াবহ অবস্থা। প্রতিদিন হাজার মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে লাখ লাখ। বলা চলে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ বাজে অবস্থা বিরাজ করছে। ভারতের এই সংকটকালে এগিয়ে এসেছেন অনেক তারকা।

কেউ সরকারি কোষাগারে টাকা জমা দিচ্ছেন। কেউ অক্সিজেন সাপ্লাই করছেন। কেউ আবার নানা রকম চিকিৎসা যন্ত্রপাতি, খাবার বিলিয়ে দিচ্ছেন। কেউ কেউ নানা উৎসাহ-পরামর্শে দেশবাসীকে সাহসী করে তুলছেন। সতর্ক করছেন।

অনেকে করোনা আক্রান্তদের প্লাজমা দান করেও সামাজিক দায়িত্ব পালন করছেন। তাদের একজন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাই সিদ্ধান্তের প্লাজমা ডোনেটের ছবি শেয়ার করেছেন তিনি।

সেইসঙ্গে সবাইকে প্লাজমা দিতে এগিয়ে আসার অনুরোধও জানালেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।

ছবিটিতে দেখা যায় হাসপাতালে প্লাজমা দেওয়ারত অবস্থায় ভি চিহ্ন দেখাচ্ছেন সিদ্ধান্ত। ছবিটির ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, ‘আমার ভাই সিদ্ধান্ত প্লাজমা দিচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও এগিয়ে আসুন। আমরা সকলে একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমাদের সকলকে এক সাথে থাকা উচিৎ। আমরা যেন সবাই একে আপরের দিকে হাত বাড়িয়ে এই খারাপ সময় পার করতে পারি।’

প্রসঙ্গত, বর্তমানে ছুটি কাটাতে মালদ্বীপ রয়েছেন শ্রদ্ধা। সোমবার (২৬ এপ্রিল) সেখান থেকে একটি ছবিও শেয়ার করেন তিনি। দিন কয়েক পরেই পঙ্কজ প্রসারের পরিচালনায় ‘চালবাজ ইন লন্ডন’ নামক একটি সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। সূত্র: নিউজ ১৮

 

  • সর্বশেষ