শিরোনাম
◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌন্দর্যচর্চায় ডিমের ভূমিকা

ডেস্ক নিউজ: সুন্দর ত্বক ও ঝলমলে চুল পেতে যাদুকরী ভূমিকা পালন করে ডিম।

অ্যান্টি এজিং:ডিমের সাদা অংশের অ্যান্টি এজিং ভূমিকা রয়েছে। ১ চামচ ডিমের সাদা অংশের সাথে ২ থেকে ৩ ফোঁটা উদ্ভিজ্জ তেল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ঝলমলে স্কিন: ১ টেবিল চামচ ডিমের সাদা অংশের ১ টেবিল মধু মিশিয়ে লাগান। আপনার স্কিন হয়ে উঠবে চকচকে লাবণ্যময়ী।

লোমকূপ পরিষ্কার করতে: লোমকূপে ময়লা আটকে আমাদের স্কিনে ব্রণ, র‌্যাশ দেখা দেয়। ডিমের সাদা অংশের সাথে চিনি ও কনফ্লাওয়ার মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের যত্নে: যাদের ত্বক বেশি তৈলাক্ত তারা ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন।

ঝলমলে চুল: ঝলমলে চুল পেতে ২ টি ডিম, ২ টেবিলচামচ দুধ, ১ টেবিল চামচ মধু নিয়ে প্যাক তৈরি করুন। চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

কন্ডিশনিং:সুস্থ ও সুন্দর চুল পেতে কন্ডিশনিং অনেক জরুরি। টক দই ও ডিম মিশিয়ে ভালো একটি কন্ডিশনার তৈরি করুন, ভালো উপকার পাবেন।

চোখের ফোলাভাব কমাতে: একটা ডিম ফেটিয়ে ব্রাশের সাহায্যে চোখর নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

চুলের রুক্ষতা দূর করতে: ডিম আর অলিভ ওয়েলের মাস্ক চুলে লাগান এতে করে চুলের রুক্ষ ভাব দূর হয়ে চুল হবে মসৃণ। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ