শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:০৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপকূলের ৬১ সাইক্লোন শেল্টার সংস্কার করে দিলো যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক: [২] শেল্টারগুলো সংস্কার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে বৃহস্পতিবার হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

[৩] ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএসএআইডি বাংলাদেশ ভারপ্রাপ্ত ডেপুটি মিশন ডিরেক্টর মিলান পাভ্লোভিচের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান।

[৪] শেল্টারগুলো বেশিরভাগ সময় ব্যবহৃত হবে স্কুল হিসেবে এবং ঘূর্ণিঝড় ও বন্যার মৌসুমে ব্যবহৃত হবে স্থানীয় জনগোষ্ঠীর নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে।

[৫] এতে আশ্রয় নিতে পারবে ৩৩ হাজারের বেশি মানুষ এবং এগুলো বাংলাদেশের মানুষের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অঙ্গীকারের একটি সাম্প্রতিক নিদর্শন।

[৬] ইউএসএআইডির ভারপ্রাপ্ত ডেপুটি মিশন ডিরেক্টর পাভ্লোভিচ বলেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা তৈরিতে সহায়তা এবং স্কুলের পুনর্গঠনে অবদান রাখতে পেরে যুক্তরাষ্ট্র সরকার গর্বিত।

[৭] এই উদ্যোগের ফলে স্থানীয় শিশুরা, শিশুবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং স্থানীয় জনগোষ্ঠী প্রাকৃতিক বিপর্যয়ের সময়নিরাপদ একটি আশ্রয় পাবে।’

[৮] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান বলেন, আমরা যদি এগুলোর যত্ন নিতে পারি, তাহলে জরুরি অবস্থার সময় এগুলোও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

[৯] ২০০১ সাল থেকে শুরু করে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৫০০-র বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র সরকার।

[১০] স্বাধীনতার পর থেকে ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ৮ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়