শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনাইটেডে অগ্নিকাণ্ডে নিহত চার পরিবারকে একমাসের মধ্যে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ

নূর মোহাম্মদ: [২] বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ সংশোধন করে এ আদেশ দেন। এক মাসের মধ্যে এ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

[৩] গত ১১ জানুয়ারি হাইকোর্ট চার পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ১৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

[৪] পরে ইউনাইটেড হাসপাতালের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ধারাবাহিকতায় আবেদনটি আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আসে।

[৫] গত বছরের ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য করা আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাঁচ রোগীর মৃত্যু হয়। এরমধ্যে মারা যাওয়া মনির হোসেনের পরিবার শুধু ২০ লাখ টাকায় সমঝোতায় সম্মত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়