শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ট্রাক-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৪

মমতাজুর রহমান : [২] বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির ইন্দ্রইল ব্রীজের নিকট ট্রাক ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টেরের হেলপার আব্দুর রশিদ (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়। আহত ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রশিদ উপজেলার বশিপুর গ্রামের কোরবান আলীর ছেলে। আহতরা হলেন,রনি, আসলাম, সিরাজ ও ঝিনুক। পুলিশ ঘঠনাস্থলে পৌছে ট্রাক জব্দ করেছেন।

[৩] জানযায়, আদমদীঘির সান্তাহার এ্যারোয়া ইট ভাটার ট্রাক্টর ইট পৌঁছে দিয়ে আদমদীঘি থেকে ভাটামুখি যাচ্ছিলেন এসময় সান্তাহার থেকে চাল বোঝায় একটি ট্রাক (ঢাকা ট-২০-০৯৭৫ নং) বগুড়ার দিকে যাওয়ার পথে আদমদীঘির ইন্দ্রইল বীজের নিকট পৌঁছলে ট্রাক ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ লেগে চাল বোঝায় ট্রাক খাদে পড়ে যায়।

[৪] এঘটনায় ট্রাকের ডাইভার বা হেলপারের কোন ক্ষতি না হলেও ট্রাক্টরের ডাইভ্রার হেলপারসহ ৫ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ নামের ট্রাক্টরের হেলপার মারা যায়। ঘটনাস্থল পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পরিদর্শন করেছেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন নিহতের কথা নিশ্চিত করে বলেন দূর্ঘটনার ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়