শিরোনাম
◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাটখিলে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ১

সাইফুল ইসলাম: [২] নোয়াখালীর চাটখিলে পথরোধ করে এক ব্যবসায়ীকে অপহরণের সময় সিএনজি চালিত অটোরিকশাসহ অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

[৩] আটককৃত, অহরণকারী দলের সদস্য সিএনজি চালক সেলিম (২৬), সে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার লতীফপুর গ্রামের আবদুর রহীমের ছেলে। এ সময় অপহরণকারী চক্রের আরো ৩ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

[৪] বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

[৫] এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া বাজার সংলগ্ন এলাকায় অপহরণ চেষ্টার এ ঘটনা ঘটে। এ সময় অপহরণকারীদের হেফাজত থেকে অপহৃত খিলপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলামকে (৪৫),আহত অবস্থায় উদ্ধার করা হয়।

[৬] অহরণকারী দলের সদস্যরা হলো, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার সবুজ,রায়হান, কাউচার, সেলিম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চাটখিল উপজেলার খিলপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী শহীদ উল্যাহ রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় অপহরণকারীরা খিলপাড়া বড় মসজিদের সামনে থেকে সিএনজি দিয়ে শহীদ উল্যাহকে পথরোধ করে তুলে নিয়ে লক্ষীপুর জেলার দিকে যাওয়ার চেষ্টা করেন।

[৭] শহীদ উল্যাহকে জোরপূর্বক সিএনজিতে তোলার ঘটনা দেখতে পেয়ে স্থানীয় তসলিম মাহমুদ,ইসমাইল হোসেন ইপ্তি ও রাশেদুল ইসলাম রাশু অপহরণকারীদের পিছে ধাওয়া করেন। রাত পৌনে ৯টার দিকে খিলপাড়া বাজার এলাকার লোকজন লক্ষীপুর বর্ডারে ব্যারিকেড দিয়ে এক অপহরণকারী দলের এক সদস্যকে সিএনজিসহ আটক করেন। তবে এ সময় অপহরণকারী চক্রের আরো ৩ সদস্য পালিয়ে যায়।

[৮] স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর খিলপাড়া বাজার,লক্ষীপুর জেলার সীমান্তবর্তী হওয়ায়, দুই জেলার মাদক কারবারি, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের মধ্যে রয়েছে সখ্যতা। খিলপাড়ার কতিপয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর ইন্ধনে এ ঘটনাটি ঘটে বলে দাবি করেন তারা।

[৯] খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ আইনে মামলা হয়েছে। আটক আসামিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশ পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ