শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে সুসম্পর্ক চান সৌদি যুবরাজ

ডেস্ক রিপোর্ট: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি সুর কিছুটা নরম করে বলেছেন, তিনি দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চান। বাগদাদে উভয় দেশের মধ্যে গোপন বৈঠকের পর যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন। ইত্তেফাক

সংবাদ মাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী দু’টি দেশ সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে বলে সম্প্রতি ইরাকের একজন সরকারি কর্মকর্তা ও এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন।

সৌদি আরবে ২০১৬ সালে বিশিষ্ট একজন শিয়া আলেমের শিরোশ্চ্ছেদকে কেন্দ্র করে ইরানে সৌদি কূটনীতিক মিশনে তেহরানের বিক্ষুদ্ধ লোকজন হামলা চালায়। এ কারণে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমির সহায়তায় উভয় দেশ এ বৈঠক করেছে বলে জানা গেছে। যদিও যুবরাজ বৈঠকের বিষয়ে কিছু উল্লেখ করেননি।

তবে মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাতকারে যুবরাজ বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ। আমরা সকলে দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই।

তিনি আরো বলেন, ইরানের পরিস্থিতি জটিল হোক আমরা তা চাই না। দেশটির নেতিবাচক আচরণ কেন্দ্রিক সমস্যা সমাধানে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি।

এদিকে এর আগে এক সাক্ষাতকারে সালমান ইরানের প্রতি অভিযোগ তুলে বলেছিলেন, তেহরান আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়