শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে সাঁতারে লড়বেন জুনাইনা আহমেদ

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি জুনাইনা আহমেদ একটি সুখবর পেলেন। ওয়াইল্ড কার্ড নিয়ে তিনি টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন।

[৩] বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের সেরা টাইমিং ছাপিয়ে যেতে না পারলেও ওই আসরের টাইমিং বিবেচনায় টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পান তিনি। ২০১৯ সালে গুয়াঞ্জুর বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ্সে ৫০ মিটার ফ্রিস্টাইলে তার পারফরম্যান্স বিবেচনা করে এই কার্র্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ।

[৪] বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অলিম্পিক কর্তৃপক্ষ জুনাইনাকে ওয়াইল্ড কার্ড দিয়েছে এবং বিষয়টি অলিম্পিকের (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েন) মাধ্যমে আমাদের জানিয়েছে।

[৫] ওই বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ৩০ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে ১০০ প্রতিযোগীর মধ্যে ৮৬তম হয়েছিলেন জুনাইনা। ওই বছরই জাতীয় চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে তিনি সাঁতার শেষ করেছিলেন ২৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে।

[৬] সাঁতার থেকে আরো একটি ওয়াইল্ড কার্ড পাবে বাংলাদেশ। এর আগে সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত করেছেন আর্চার রোমান সানা। অলিম্পিকের এই আসর গত বছর হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়। নতুন সূচিতে এ বছর ২৩ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। - সাঁতার ফেডারেশন/ দেশরূপান্তর

  • সর্বশেষ