শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১১:৪৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়িতে উপজাতী কিশোরীর আত্মহত্যা

হাবিবুর রহমান সোহেল: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী নারিচবুনিয়া দৈয়ার বাপের পাড়ায়র এক উপজাতীয় কিশোরী মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার নাম নাইএছা মার্মা (১৫)। সে বাইশারী উচ্চবিদ্যালয় কলেজের দশম শ্রেণির ছাত্রী। পিতার মংলা ওয়াইন মার্মা ও মাতা উখেনু মার্মা।

গত ২৭ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। কিশোরীর মাতা উখেনু মার্মা জানান তিনি প্রতিদিনের ন্যায় নিজের ধান ক্ষেত দেখাশোনা ও পরিচর্যার জন্য সকাল ৮ টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। এর আগে মেয়েকে বাড়ীর কাজ কর্মের জন্য বকাবকি করছিল এবং বাড়ীতেই যেন সবসময় থাকে কোনদিকে ঘুরাঘুরি থেকে বিরত থাকে। যার ফলে মেয়ে ও মার সাথে ঝগড়া বিবাদ হয়। তার পিতা রাবার বাগানে চাকুরির সুবাধে ভোরে বাগানে চলে যায়। বাড়ীতে সে একলাই ছিল। কাজ শেষে বাড়ীতে এসে মা দেখতে পায় মেয়ে ঘরের চালের সাথে উড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন আশ পাশের লোকজনের সহযোগিতায় উড়না কেটে তাকে নামান। স্থানীয় বাসিন্দা উপ জাতীয় নেতা নিউলামং মার্মা জানান বিষয়টি পুলিশ কে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি মনে করেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক). এনামুল হক ভুঁইয়া বলেন খবর পেয়ে তিনি সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন।এ ব্যাপারে নাইক্ষংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু অভিযোগ কারী নেই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

কিশোরীর পিতা মংলাওয়াই মার্মা জানান ২৭ এপ্রিল রাতেই মৃত দেহ স্থানীয় সশ্বানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়