শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩২ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডের কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগ

দিদারুল আলম,চট্টগ্রাম: দেশে চলমান লকডাউনে বিপাকে পড়া অসহায় কৃষকের ধান কেটে দিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামে প্রায় ৫২ শতক জমির ধান কেটে বাড়িতে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

জানা যায়, করোনা প্রতিরোধে দেশে চলমান লকডাউনে বিপাকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গ্রামাঞ্চলের খেটে খাওয়া কৃষকও চরম বিপাকে তার ফসল নিয়ে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ ঘোষণা দেয় অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর। ঘোষণাটি নজরে পড়ায় উপজেলার অনন্তপুর গ্রামের কৃষক আব্দুল খালেক সংগঠনটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।

এরপরই তীব্র রোদের মধ্যেও আব্দুল খালেকের ৫২ শতক জমির ধান কাটতে নেমে পড়েন সীতাকুণ্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সহযোগীতা করে বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানের নেতৃত্বে একঝাক তরুণ সেই ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়।

ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের এমন কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান অনেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়