শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিজড়া হওয়ার অপরাধে পরিবারসহ গ্রাম ছাড়ার চাপ দেয়ায় দুই মাতবর আটক

সোহাগ হাসান : [২] সিরাজগঞ্জ: হরমোন পরিবর্তণজনিত কারণে পুরুষ থেকে হিজড়ায় (তৃতীয় লিঙ্গ) রুপান্তরিত হওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মনিরুল ইসলাম নামে (২৭) এক যুবককে পরিবারসহ গ্রাম ছাড়ার রায় দিয়েছে মাতব্বেরা। আর এ অভিযোগে তাদের আটক করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) গভীর রাতে পৌর এলাকার চর ঘাটিনা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের মঞ্জুর আলম (৫৫) ও মেছের আলী (৫২)। এ ঘটনায় মনিরুলের বড় ভাই মজনু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

[৪] উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ জানান, হিজড়া হওয়ার কারণে মনিরুলকে গ্রাম ছাড়ার রায় দেয়া হয়।

[৫] এ বিষয়ে মনিরুলের বড় ভাই মজনু বাদী হয়ে ১২ জনকে বিবাদী করে মঙ্গলবার (২৭ এপ্রিল) থানায় একটি অভিযোগ দায়ের করেন। গভীর রাতে অভিযান চালিয়ে ওই দুই মাতব্বরকে গ্রেফতার করা হয়েছে।

[৬] মনিরুলের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চর ঘাটিনা গ্রামের হাফেজ মিস্ত্রির ছেলে মো. মনিরুল ইসলাম পুরুষ হিসেবেই জন্ম নেয়। তার বয়স ১৫ বছর হওয়ার পর থেকে তার হরমোন পরিবর্তিত হওয়ার সাথে সাথে শারিরীক গঠনও পরিবর্তণ হতে থাকে।

[৭] কিছুদিনের মধ্যেই তিনি তৃতীয় লিঙ্গে (হিজড়া) রুপান্তরিত হন। মনিরুলের এ পরিবর্তণ প্রথম দিকে কেউ কিছু না বললেও পরবর্তীতে সামাজিকভাবে তার সাথে অস্বাভাবিক আচরণ করা শুরু হয়।

[৮] এ অবস্থায় তার হিজড়ায় রুপান্তরিত হওয়ার বিষয় নিয়ে গত ১৩ এপ্রিল হঠাৎ গ্রাম্য শালিস বসে। শালিসে বৈঠকে হিজড়া হওয়ার অপরাধে মনিরুলের পরিবারকে একমাসের মধ্যে বাড়িঘর বিক্রি করে গ্রাম থেকে চলে যাবার রায় দেয়া হয়।

[৯] এ কারণে বাধ্য হয়ে মনিরুলের ভাই মজনু বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
মনিরুল ইসলাম বলেন, আমি ইচ্ছে করে হিজড়া হই নাই। অন্যান্য স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চেয়েছিলাম। কিন্তু এ সমাজে হিজড়াদের মানুষ মনে করা হয় না।

[১০] ছোটবেলা থেকেই আমাকে অন্য মানুষ থেকে আলাদা করা হয়েছে। সমাজের কেউ আমাকে মেনে না নেয় নি। তাই বাধ্য হয়ে তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে চলাচল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এ কারণেই আমাকে পরিবারসহ গ্রাম ছাড়ার রায় দিয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়