শিরোনাম
◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী গ্রীষ্মে মার্কিন গ্যাসস্টেশনগুলো জ্বালানি সংকটে পড়বে

রাকিবুল রিফাত: [২] জ্বালানি তেল সরবারহকারী ট্রাক ড্রাইভারদের অভাবে স্টেশনগুলো সংকটে পড়বে বলে মনে করছে অনেক বিশ্লেষক। মার্কিন যুক্তরাষ্ট্রে সরবারহকারী ট্রাক ড্রাইভাররা জাতীয় ট্রাঙ্ক ট্রাক প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। সেখানে ড্রাইভারদের বিশেষ প্রশিক্ষণের পর ড্রাইভিং এর সুযোগ মিলে। ড্রাইভিং করার ক্ষেত্রেও তাদের প্রয়োজন হয় বিশেষ ড্রাইভিং লাইসেন্স আর অনুসরণ করতে হয় কঠোর নীতিমালার। আর তাতেই দেখা দিয়েছে ড্রাইভারের সংকট। সিএনএন

[৩] করোনা মহামারীতে বিশ্বব্যাপী কমেছে যান চলাচল। তাতে জ্বালানি তেলের চাহিদাও কমেছে। ব্যাতিক্রম নয় যুক্তরাষ্ট্র। কিন্তু এরই মধ্যে সরবারহকারী ড্রাইভারদের বিশেষ নীতির জন্য চাকরি হারাতে হয়েছে। তাই পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও ব্যাহত হচ্ছে সরবারহ।

[৪] যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত প্রতিষ্ঠান জাতীয় ট্রাঙ্ক এর এক কর্মকর্তা জানায় তাদের মোট ট্রাকের ২৫ শতাংশ ট্রাক বেকার পড়ে আছে শুধুমাত্র দক্ষ চালকের অভাবে। গত বছর ও ট্রাকগুলো চালকের অভাবে পড়ে ছিল কিন্তু তা ছিলো ১০ শতাংশ। কিন্তু এ বছর তা দেড়গুণ বেশি। গতবছর লকডাউনে অনেক চালক স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ