শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

মঈন উদ্দীন: [২] ভারতজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মহামারি কোভিড১৯। এই পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] সর্বোচ্চ তৎপর থাকার পরও চোরাইপথে সীমান্ত পাড়ি দিচ্ছেন এই অঞ্চলের চোরাচালানিরা।
বিজিবি বলছে, ভারতজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মহামারি কোভিড১৯। এই পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১) এর আওতাধীন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ কঠোর অবস্থানে রযেছে বিজিবি-বিএসএফ।

[৪] সীমান্তে অপরাধ দমনে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান রাজশাহী ১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ। তিনি বলেন, বিএসএফের সঙ্গে দিনে ও রাতে সমন্বিত টহল চলছে সীমান্তে।

[৫] নিয়মিত পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। তাছাড়া স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। লোকজন আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন। এতে সীমান্ত অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও সীমান্ত অপরাধ দমনে উদ্যোগ অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়