শিরোনাম
◈ পুলিশে বড় রদবদল, র‍্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিসহ গুরুত্বপূর্ণ পদে ১৭ কর্মকর্তার বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের কেশবপু‌রে সা‌ড়ে পাঁচ ফুট লম্বা কলার কাঁদি ওজন ৩০ কে‌জি!

র‌হিদুল খান: [২] যশোরের কেশবপুরে সাড়ে ৫ ফুট উঁচু কলার কাঁদি দেখতে তরিকুল ইসলাম নামে এক কৃষক বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছে। এছাড়া ফেসবুকে ওই ছবি ছড়িয়ে পড়লে অনেকেই আগ্রহ নিয়ে তার কাছে ফোন করেছেন। গাছপাকা কলাসহ এতো বড় কাঁদি সচারচার দেখা যায় না। এ কারণে মানুষের আগ্রহ বলে তিনি জানান।

[৩] জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের কৃষক তরিকুল ইসলাম বাড়ির পাশে একটি ঠটে কলা (দুধ সাগর) গাছ লাগান। গাছে কাঁদি আসার পর তিনি বস্তা দিয়ে কলা ঢেকে রাখেন। মঙ্গলবার বিকেলে ওই গাছের নীচে গেলে দেখতে পান কাঁদির অধিকাংশ কলা পেকে গেছে। তাৎক্ষণিক তিনি গাছ থেকে কলার কাঁদি কেটে ফেলেন। পরে বাড়ির পাশের রাস্তায় প্রায় সাড়ে ৫ ফুট উঁচু ওই পাকা কলাসহ কাঁদি আনলে এলাকার মানুষ দেখতে ভিড় জমায়। বিষয়টি জানাজানি হলে বুধবার সকালেও কলার কাঁদি দেখতে ও পাকা কলা কেনার জন্য তার বাড়িতে উৎসুক মানুষেরা আসতে থাকে।

[৪] ওই গ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, এতো বড় কলার কাঁদি তিনি প্রথমবার দেখেছেন। স্মৃতি হিসেবে ধরে রাখতে ও অন্যদের দেখানোর জন্য ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে সেখানে অনেকেই মন্তব্য করেছেন।

[৫] কৃষক তরিকুল ইসলাম জানান, ফেসবুকে কলার কাঁদির ছবিসহ তার ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে এলাকার এক ব্যক্তি পোস্ট করায় বিভিন্ন স্থান থেকে আগ্রহ নিয়ে অনেকেই ফোন করছেন। এছাড়া এলাকার মানুষেরাও দেখতে এসেছেন। প্রায় সাড়ে ৫ ফুট উঁচু ওই কাঁদিতে ১৮ ছড়া কলা হয়েছে। যার ওজন ৩০ কেজি। প্রতি কেজি কলা তিনি ৫০ টাকা দরে বিক্রি করেছেন।

[৬] এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সাহা বলেন, ফেসবুকে ওই কলার কাঁদির ছবি দেখেছি। সাধারণত এতো বড় কলার কাঁদি এ উপজেলায় দেখা যায় না। এটাকে অস্বাভাবিক বৃদ্ধি বলা যেতে পারে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ