শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে গরীব কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ

কামাল হোসেন: [২] মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গোয়ালন্দে দেখা দিয়ে কৃষি শ্রমিকের সংকট। এমনকি অতিরিক্ত টাকা দিয়েও পাচ্ছিলেননা শ্রমিক। এমন কৃষকদের সহযোগিতায় কেন্দ্রীয় নির্দেশনায় এগিয়ে এসেছেন বাংলাদেশ কৃষকলীগ।

[৩] বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি এলাকার আব্দুল আজিজ খানের দেড় বিঘা ও মো. সাগরের আধা বিঘাসহ দুই বিঘা জমির ধান কেটে ধান কাটা কার্যক্রমের উদ্ভোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক হক।

[৪] এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক মো. আবু বক্কার খান, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, মো. আবুল হোসেন, রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি দেওয়ান আবু সাইদ, জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক আব্দুল মমিন শেখ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন তুষার, সদস্য সচীব হাবিবুর রহমান হাবিব, গোয়ালন্দ কমিটির সদস্য সচিব লিটন আলী, রাজবাড়ী সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ছোটভাকলা ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল মাজেদ শেখ, সাধারণ সম্পাদক কালাম সরদার, উজানচর ইউনিয়ন কমিটির সভাপতি আবুল হোসেন প্রামানিক প্রমূখ।

[৫] এ সময় নূরে আলম সিদ্দিক হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকলীগের নেতা-কর্মীরা সারা দেশে দরিদ্র কৃষকের পাশে দাড়িয়েছে। তাদের ধান কাটা, বাড়িতে পৌঁছে দেয়া এমনকি মাড়াইও করে দিচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে। তিনি অসহায় কৃষকদের এ জাতীয় সহযোগিতা পেতে কৃষকলীগের নেতা -কর্মীদের সাথে যোগাযোগের পরামর্শ দেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ