শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দুরা বাস স্ট্যান্ডে আগুন পেট্রোলের দোকান থেকে, আহত ১

সুজন কৈরী : [২] নবাবগঞ্জের বান্দুরা বাজারের বাস স্ট্যান্ডের অগ্নিকাণ্ড ঘটেছে। বাস স্ট্যান্ডের পেছনে থাকা পেট্রোলের দোকান আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

[৩] অধিদপ্তরের ঢাকা উত্তর জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, বুধবার সকাল সোয়া ১০টায় আগুনের সূত্রপাত হয়। আগুনে এন মল্লিক পরিবহনের ৯টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশে থাকা মার্কেটের ১৪টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঘটনায় দোকানের এক জন কর্মচারী আহত হয়েছেন।

[৪] এর আগে সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট। আড়াই ঘণ্টা কাজ করার পর বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়