শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমি বিক্রির দালালীর টাকা নিয়ে সংঘর্ষে নিহত এক

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার পাটগ্রামে জমি বিক্রির দালালীর টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহীন মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বানিয়াঢারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

[৪] স্থানীয়রা জানান, ওই এলাকায় মৃত আব্দুল হানিফের পুত্র বুলু মিয়ার জমি বিক্রির দালালী করেন পার্শ্ববর্তী এলাকার সুলতান আলীর পুত্র আব্দুল কাদের। ওই জমি বিক্রির দালালী বাবদ বুলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবী করেন আব্দুল কাদের।

[৫] এ নিয়ে মঙ্গলবার রাতে বুলু মিয়ার সাথে আব্দুল কাদেরের লোকজনের প্রথমে হাতাহাতি পরে সংঘর্ষ বাঁধে। এতে বুলু মিয়ার লোকজনের হামলায় আব্দুল কাদেরের ভাই শাহীন মিয়া গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

[৬] পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারসহ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতিসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ