শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি লড়াই

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিশ্চিয়ানোর রোনালদোর সময়টা একদমই ভালো যাচ্ছে না জুভেন্টাসে। যে কারণে চলতি গ্রীষ্মে তিনি ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠে গেছে। এ ক্ষেত্রে ফরাসি ক্লাব পিএসজি রোনালদোকে দলে ভেড়াতে অনেকটাই এগিয়ে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম।

[৩] রোনারদোর এজেন্ট জর্জ মেন্দেস ক’দিন আগে সিআর সেভেনের ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার সম্ভাবনার কথা বলেছেন। তবে ইতালিয়ান ক্রীড়া দৈনিক টুটোস্পোর্ট জানাচ্ছে, রোনালদোকে প্রলুব্ধ করতে রেড ডেভিলসদের থেকে পিএসজি অনেকটাই এগিয়ে গেছে।

[৪] ৩৭ বছর বয়সী রোনালদো জুভেন্টাসে ছন্দে নেই ব্যাপারটা এমন নয়। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী বরং সেই তারুণ্যের মতোই খেলে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৯ ম্যাচে ৩২ গোল করেছেন। কিন্তু দল যে মোটেও সুবিধা করতে পারছে না।

[৫] চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে রোনালদোকে দলে ভিড়িয়েছিল জুভরা। টানা নয়বারের সিরি আ চ্যাম্পিয়ন তারা। অথচ তুরিনের ক্লাবটি চলতি মৌসুমে সিরি আর শিরোপার রেস থেকে ছিটকে গেছে এরই মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারবে কি-না এনিয়ে রয়েছে সংশয়।

[৬] তাই বলা হচ্ছে ইতালিতে রোনালদোর ভবিষ্যৎ সুতোয় ঝুলছে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ইউরোপের শীর্ষস্থানীয় অন্য ক্লাবগুলো। যদিও রোনালদোর সঙ্গে জুভেন্তাসের চুক্তি ২০২২ সাল পর্যন্ত।

[৭] এটা অনেকেরই ধারণা যে রোনালদো নতুন ক্লাব পছন্দের ক্ষেত্রে সেই ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা বিবেচনা করবেন। সেই সঙ্গে মূল আক্রমণ ভাগে মানিয়ে নিতে যথেষ্ট সময় তিনি পাবেন কি-না সেটিও হবে বড় বিষয়। এ ক্ষেত্রেও এগিয়ে থাকছে পিএসজি। - টুটোস্পোট ইতালি/ দেশরূপান্তর

  • সর্বশেষ