শিরোনাম
◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:২৪ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের মাঠে চেলসিকে হারাতে পারলো না রিয়াল মাদ্রিদ, ড্রতেই সন্তুষ্ট

স্পোর্টস ডেস্ক : [২] আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও চেলসির মধ্যকার সেমিফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছে। ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর সমতা টানেন করিম বেনজেমা।

[৩] সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা দুটি ড্র করল রিয়াল, শেষ চার ম্যাচে তিনটি। লা লিগায় শেষ তিন রাউন্ডের দুটিতে পয়েন্ট হারিয়ে সেখানেও শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে দলটি।

[৪] বৃষ্টি ভেজা মাঠে বিঘ্ন হলো ফুটবলের স্বাভাবিক ছন্দ। তবে এর মাঝেও আলো ছড়াল চেলসি। প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক খেলে গোলের উদ্দেশে মোট ১১টি শট নেয় তারা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়ালের ৯ শটের মাত্র একটি লক্ষ্যে। এই পরিসংখ্যানে ফুটে ওঠে পুরো ম্যাচের চিত্রও।

[৫] ইউরোপীয় প্রতিযোগিতায় চেলসির বিপক্ষে আগের তিনবারের দেখায়ও রিয়ালের জয় ছিল অধরা। মিলল না এবারও। কোচিং ক্যারিয়ারে টমাস টুখেলের বিপক্ষেও জয় না পাওয়ার গেরো কাটল না জিদানের। অপেক্ষা এবার ফিরতি লড়াইয়ের। আগামী বুধবার ফাইনালে ওঠার চ্যালেঞ্জের দ্বিতীয় ধাপে ফের মুখোমুখি হবে দল দুটি। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়