শিরোনাম
◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১১:৪৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক কার্বন নিঃসরণ ও উষ্ণায়ন কমাতে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নই একমাত্র সমাধান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাশার নূরু: [২]তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোকে এক্ষেত্রে সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

[৩]মঙ্গলবার রাতে ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে তিনি এসব কথা বলেন।

[৪]ভার্চুয়ালি এ সম্মেলনে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বকে কোভিডমুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। উন্নত রাষ্ট্রগুলোর শিল্পায়নের ফলে সৃষ্ট জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়ে ভুগছে বাংলাদেশের মত দেশগুলো। এর সমাধানে জি-এইটভুক্ত দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

[৫]বনায়ন, আশ্রয়কেন্দ্র নির্মাণসহ সরকারের নানা দীর্ঘমেয়াদি পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোকে বার্ষিক প্রবৃদ্ধির বিশাল অংশ এ খাতে ব্যয় করতে হয়। তাই এ সমস্যার সমাধানে প্যারিস চুক্তি অবিলম্বে কার্যকর করতে হবে।

[৬]সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। ভার্চুয়াল এ আয়োজনে সাড়া দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ উন্নত এবং উন্নয়নশীল দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

  • সর্বশেষ