শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হাতজোর করে’ অক্সিজেন চেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন করোনা রোগী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। সেখানে সংক্রমণ ও মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে চলে যাচ্ছেন অনেকেই।

এমনই এক রোগীর দেখা মিলল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তীব্র শ্বাসকষ্টে ভোগা এক রোগী বাঁচার জন্য ‘হাতজোর করে’ একটু অক্সিজেন চাইছিলেন। কিন্তু হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পক্ষে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। খবরে আরও বলা হয়, অক্সিজেনের অভাবে আরও চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের।

রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের অধ্যক্ষ করবী বড়াল বলেন, ‘সঙ্কট ছিল, অক্সিজেন পেয়েছি, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।’

ভারতে গত ৭ দিন টানা দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭১ জনের প্রাণহানি হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার সকালে টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য উঠে এসেছে।

প্রায় দু’সপ্তাহ ধরে দিনের পর দিন বেড়ে চলার পর অবশেষে ভারতে কিছুটা কমেছে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। তবে সেটা তিন লাখের গণ্ডি থেকে নিচে নামেনি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যুতে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। সোমবারের তুলনায় মঙ্গলবার মৃত্যু কম হলেও তা আড়াই হাজারের বেশি। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে।

গত সাত দিন ধরে ভারতে মৃত্যু দুই হাজার কোটা থেকে নামেনি। এক সপ্তাহে দেশটিতে ১৭ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। আর চলতি মাসে ৩৪ হাজার ৬০০ জনের প্রাণহানি ঘটেছে করোনায়। এটি একমাসে সবথেকে বেশি মৃত্যুর পরিসংখ্যান দেশটিতে। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ৩৩ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: এবিপি আনন্দ

 

  • সর্বশেষ