শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

এমদাদ খান: [২] খাগড়াছড়ির গুইমারায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মুল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ভারতীয় শাড়ী পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার রিংকুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

[৪] জানা গেছে, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান এর নেতৃত্বে বাইল্যাছড়ির রিংকুম পাড়ায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে বাইল্যাছড়ির রিংকুম পাড়ার বাসিন্দা ভদ্র ত্রিপুরার বাড়ির পাশে জঙ্গল থেকে ঝোঁপঝাড়ে ঢাকা অবস্থায় ৬৩৬ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

[৫] অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

[৬] অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজারমুল্য ১৬ লাখ টাকা হবে বলেও জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়