শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্মিথ-ওয়ার্নারদের দেশে ফেরাতে বিশেষ বিমান পাঠাবে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভারত। এমন পরিস্থিতিতে শক্তিশালী জৈব সুরক্ষা বলয় সত্ত্বেও আইপিএল ছাড়ছেন বিদেশি খেলোয়াড়রা। ভারত থেকে অস্ট্রেলিয়া সরাসরি ফ্লাইট বন্ধ ঘোষণার পর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান ক্রিস লিন ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন তা নাকচ করে দিলেন।

[৩] আইপিএল খেলতে ভারতে থাকা দেশের ক্রিকেটারদের ফেরাতে বিশেষ কোনও ব্যবস্থা করা হবে না বলে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী জানালেন। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে দেশটি। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় লিন বলেছিলেন, আমি জানি আমাদের চেয়েও অনেক মানুষ খারাপ অবস্থায় আছে। আমরা কোনও সংক্ষিপ্ত রাস্তার কথা বলছি না। ঝুঁকি আছে জেনেই সই করেছি। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে পারলে দারুণ হতো। আইপিএলে আমরা খেলায় চুক্তি অনুযায়ী বোর্ড যে ১০ শতাংশ অর্থ পায়, তা দিয়ে কোনও ব্যক্তিগত বা বিশেষ চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব কি না জানতে চেয়েছি।

[৪] লিনের এই অনুরোধের পর আইপিএলের বিভিন্ন দলে খেলা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সম্পর্কে জানতে চাইলে মরিসন বলেছেন, টুর্নামেন্টের ব্যবস্থাপনায় তারা ব্যক্তিগতভাবে সেখানে ভ্রমণ করেছে। এটা অস্ট্রেলিয়ান সফরের অংশ ছিল না। তারা তাদের সংস্থার অধীনে গেছে এবং সেই মাধ্যম তারা ব্যবহার করে অস্ট্রেলিয়া আসবে আমি নিশ্চিত। - ক্রিকইনফো / আইপিএল

  • সর্বশেষ