শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর ৩টি ইউ‌নিয়‌নের ১হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

ইউসুফ মিয়া:[২] রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩টি ইউনিয়নে এক হাজার একাত্তরটি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।

[৩] এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, ট্রাগ অফিসার ও আমার বাড়ী আমার খামারের ব্যবস্থাপক বিধান কুমারসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
নারুয়া ইউনিয়ন পরিষদে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার।

[৪] এসময় ট্রাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফাহমিদুল হাসান মিয়াদ, ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য বিল্লাল হোসেন, মজিবর রহমান, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদেও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

[৫] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, করোনা ও লকডাউনে ক্ষতিগ্রস্থ চায়ের দোকানী, দুঃস্থ ও অসহায় বেকারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলার নারুয়া, ইসলামপুর ও জামালপুর ইউনিয়নে ১ হাজার ৭১টি পরিবারের মাঝে ৭ কেজি করে চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ১ কেজি তৈল, ১টি মিষ্টি কুমড়া ও ১টি করে সাবান দিয়ে প্রতিপ্যাকেট প্রদান করা হয়। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ