শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকু-কাঁচিসহ ৪ ছিনতাইকারী আটক

সুজন কৈরী: রাজধানীর পল্টন মডেল থানাধীন ফুলবাড়ীয়া এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। আটকরা হলেন- জুয়েল (২৫), জীবন (২৩), মেহেদী হাসান (১৯) ও অপ্রাপ্ত বয়স্ক একজন।

মঙ্গলবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, সোমবার ব্যাটলিয়নের একটি দল পল্টন মডেল থানাধীন ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) বৃহত্তর পাইকারী মার্কেট, ফুলবাড়ীয়ার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু ২টি এবং একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ র‌্যাব জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর কমলাপুর রেলওয়ে ষ্টেশন, গুলিস্থান, মতিঝিল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররমসহ আশপাশ এলাকায় পথচারী, রিক্সা আরোহী এবং সিএনজির যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়