শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেন না: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেরে বাংলা একে ফজলুল হকের রাজনীতির মূলমন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা। শেরে বাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। অনেকেই এটি করেন না। এরমধ্যে শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই এ সময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

[৩] তিনি বলেন, পৃথিবী ব্যাপী যে করোনা মহামারী চলছে, তা বাংলাদেশেও আঘাত হেনেছে। শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ।

[৪] করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

[৫] তিনি আরও বলেন, বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই, তারা আন্দোলনও নির্বাচনে ব্যর্থ। তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। কিন্তু বিএনপি নিজের দলকে চাঙা রাখতে যখন যা খুশি তাই বলে যাচ্ছে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ব্যর্থ হয়েছে।

[৬] মঙ্গলবার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়