শিরোনাম
◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের তান্ডবের ঘটনায় আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ গ্রেফতার

গোলাম সারোয়ার:[২] নাশকতার ঘটনায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২ টার সময় উপজেলার আশুগঞ্জ বাজারের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি ওবায়দুল্লাহ জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আশুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব।

[৪] মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ।তিনি জানান, গত ২৮ মার্চ ওবায়দুল্লাহ ও তার অনুসারীরা আশুগঞ্জের বাদশা বাড়ির মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন।

[৫] এছাড়াও ওবায়দুল্লাহ এর উস্কানিতে আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাংচুর ও লুটপাট, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নাশকতা চালায়। তার উস্কানিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য ও বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালানো হয়। এছাড়াও এর আগে গ্রেফতার হওয়া আসামীদের ১৬৪ ধারার জবানবন্দিতে ওবায়দুল্লাহ এর উস্কানিতে এই হামলা হয়েছে বলে জানা যায়।

[৬] তিনি আরো জানান, গ্রেফতার হওয়া আসামী ওবায়দুল্লাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।উল্লেখ্য, ২৮ মার্চ সকালে হেফাজতের ডাকা হরতালের দিন কোন কারণ ছাড়াই আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাংচুর ও লুটপাট, বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নাশকতা চালায় হেফাজতের নেতাকর্মীরা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ