শিরোনাম
◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতে ২ সপ্তাহ পর সংক্রমণ সামান্য কমলেও, টানা ৬ষ্ঠ দিনের মতো ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত 

আসিফুজ্জামান পৃথিল: [২]পরের ৩ সপ্তাহে মারা যেতে পারেন আরও দুই লাখ।

[৩] গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। মোট আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ । সোমবারের তুলনায় মঙ্গলবার মৃত্যু কম হলেও তা আড়াই হাজারের উপরেই রয়েছে। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ । এনডিটিভি

[৪] ভারতে এখন মোট সক্রিয় রোগী ২৮ লাখ ৮২ হাজার ২০৪ । ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৮ হাজার ৭০০ জনের। ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৩৩ লাখ ৫৯ হাজার ৯৬৩ জন। মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার ১৮৬। এএনআই

[৫] ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন (আইএইচএমই) পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, ১৬ই মে পর্যন্ত ভারতে প্রতিদিন এই ভাইরাসে কমপক্ষে ১৩ হাজার মানুষ মারা যেতে পারেন। ১ আগস্টের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ৯ লাখ ৬০ হাজার। এনডিটিভি

[৬] আগামী দুই সপ্তাহকে ভারতের জন্য নরক-সময় বলে অভিহিত করেছেন আকাশ হেলথকেয়ার সুপার স্পেশালিটি হাসপাতালের ড. শারাং সাচদেব। তিনি বলেছেন, পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। রাজধানী দিল্লিতে শুক্রবার মারা গেছেন ৩৪৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়