শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ’ মাদ্রাসা পরিচালক গ্রেফতার

এইচ এম মিলন:[২] মাদারীপুরের কালকিনির ডাসারে ১০বছর বয়সের মাদ্রাসা ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধীকবার ধর্ষনের অভিযোগে মোঃ বিল্লার বেপারী(৬০) নামে এক মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করেছেন থানা পুলিশ। ধর্ষক বিল্লাল বেপারী উপজেলার পান্তাপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে।

[৩] সোমবার রাতে তাকে গ্রেফতার করে আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।মামলা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার এলাকার পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজী মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ঐ মাদ্রাসার পরিচালক বিল্লাল বেপারী।

[৪] এক পর্যায় মাদ্রাসা পরিচালক বিল্লাল বেপারী ওই ছাত্রীকে ফুঁসলিয়ে তার নিজ খালি বসত ঘরে নিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে একাধীকবার ধর্ষন করেন। এসময় ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে মাদ্রাসার বোডিংয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান মাদ্রাসা পরিচালক বিল্লাল বেপারী। এ বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর সহপাঠিরা তার খালাকে অবহিত করে।

[৫] পরে সোমবার রাতে ধর্ষিতা ছাত্রীর খালা বাদী হয়ে ডাসার থানায় মাদ্রাসার পরিচালক বিল্লাল বেপারীকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পরপরই ডাসার থানার এসআই সাহেব আলীর নেতৃত্বে এএসআই কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী বিল্লাল বেপারীকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন।

[৬] ভুক্তভোগী ছাত্রীর খালা মামলার বাদী বলেন, আমি লম্পট বিল্লালের দৃষ্টামুলক বিচার চাই। যাতে করে তার মত আর কেউ এরকম কাজ করতে সাহস না পায়।এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী বিল্লালকে গ্রেফতার করা জেলহাজতে পাঠানো হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়