শিরোনাম
◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের ◈ যুদ্ধের প্রভাবে সার সংকট, খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা জাতিসংঘের ◈ ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান তারেক রহমানের ◈ ভেঙে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক!

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে কর্মহীন দরিদ্র মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা আরো বলেছেন, করোনাকালে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। অসহায়ের পাশে দাঁড়াতে হবে সমাজের বিত্তবানদেরও। তিনি বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে। তাই তাদের পাশে দাঁড়ানো জরুরি।

[৩] মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনাকাল চলছে তার ওপর রমজান ও আসন্ন ঈদ এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছে। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে। জি এম কাদের আরো বলেন, পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন, সাধ্যমত সহায়তা করুন সম্বলহীন মানুষকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়