শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে বিস্তীর্ণ চরাঞ্চল বাদামের ফলন ও দামে খুশি চাষী

আশরাফ আহমেদ: [২] এ চলতি মৌসুমে কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদের বিধৌত বিস্তীর্ণ চরাঞ্চলে বাদামের ব্যাপক আবাদ হয়। এতে বাদামের বাম্পার ফলনও হয়েছে । উৎপাদিত বাদাম ভালো দামে বিক্রি করতে পেরে বেজায় খুশি উপজেলার স্থানীয় বাদাম চাষীরা।

[৩] কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চলে এবছর বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হেক্টর বেশি জমিতে বাদাম চাষ হয়েছে।

[৪] সরেজমিনে উপজেলার জিনারি, চর হাজীপুর, চরকাটিহারী, সাহেবের চর, চরজামাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদ ও তার শাখা নদীর আশপাশের চরাঞ্চলের অনাবাদি ও আবাদী জমিতে বাদামের ব্যাপক চাষ করা হয়। তবে হাট বাজারে গত বছরের তুলনায় প্রায় ৩০০ টাকা বেশি দরে প্রতি মন বাদাম কেনাবেচা হচ্ছে।

[৫] ভালো মানের চিনাবাদাম ৩১০০টাকা থেকে ৩২০০ টাকায় কেনাবেচা হচ্ছে।উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের বাদাম চাষী কাজল মাষ্টার জানান, এ বছর ১ একর জমিতে বাদাম রোপণ করেছিলাম। খেতে ভালো ফলন হয়েছে। অধিক দামে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবো ।চর জিনারী গ্রামের বাদাম চাষী সুরুজ মিয়া জানান, বাদাম চাষে অন্যান্য ফসলের তুলনায় খরচ খুব কম।

[৬] কিন্তু বাদামের দাম থাকে বেশি এই আশায় বাদাম চাষ করেছি। জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের বাদাম চাষী সুমন মিয়া জানান, অনাবাদি জমিতে বাদাম চাষ করেছিলাম। ফলে কম খরচে অধিক মুনাফা পাবো ।

[৭]এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর উপজেলায় বাদামের বেশি চাষাবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় উপজেলায় বাদামের অধিক ফলন ও হয়েছে বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়