শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দরিদ্র মানুষকে সহায়তা দিতে রোজা রেখে শেফের কাজ করছে ব্রিটিশ শিশু (ভিডিও)

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] যুক্তরাজ্যের উত্তর-পূর্ব লন্ডনের ছেলে জাভিয়ে খান (১০ বছর)। দরিদ্রদের মাঝে ৫ হাজার পাউন্ড সহায়তা দিতে রেস্তোঁরায় শেফের কাজ করছে। তার রান্না দেখে মুগ্ধ হয়ে অনেকেই তাকে শেফের জন্য আমন্ত্রণ জানায়।

[৩] জাভিয়ে খান বলেন, আমি রোজা রেখে দেখেছি ক্ষুধা অনেক কষ্টের। আমাদের এখানে ৮ মিলিয়ন মানুষ ক্ষুধার কষ্টে আছে। আমি শেফের কাজ করে অর্থ সংগ্রহ করে ক্ষুধার্তদের কষ্ট দূর করতে চাই।

[৪] জাভিয়ে খানের মা বলেন, জাভিয়ের ক্লাসে সেই এক মাত্র মুসলিম। সুতরাং সে একাই রোজা রাখে আবার কাজও করে। এজন্যে তার অবশ্য বেশ কষ্ট হচ্ছে।

[৫] তার মা আরো বলেন, স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন করে বলেছেন, আপনার ছেলে অনেক ভালো কাজ করছে। সে তার বয়সী সকলের জন্য মডেল। আমরা তার জন্য আশীর্বাদ করছি। সে ভবিষ্যতে আরো ভালো করবে।

[৬] জাভিয়ের মা আরো বলেন, জাভিয়ে ৫ হাজার পাউন্ড অনুদান দিতে চেয়েছে। কিন্তু আমাদের এখানে কোভিড বেড়ে যাওয়ার কারণে মাত্র এক হাজার ৬শ পাউন্ড সংগ্রহ হয়েছে। আমি আশা করছি জাভিয়ে ভবিষ্যতে আরো বড় লক্ষমাত্রা নির্ধারণ করবে। এবং সে একজন আদর্শ যুবক হিসেব গড়ে উঠবে। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়