শিরোনাম
◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত ২৪৫ জন

দিদারুল আলম:[২] চলতি মাসে এই প্রথম মৃত্যুহীন দিন দেখলো চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের শরীরে করোনার বিষ পাওয়া গেলেও নেই কোনও মৃত্যুর সংবাদ। সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

[৩] গত ২৪ ঘণ্টায় ১৩৮৭টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৩৪০ জন। তবে গত ২৪ ঘন্টায় কোনও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ৫০৪ জনেই রয়েছে।

[৪] এদিন কক্সবাজার মেডিকেলসহ ১০টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৪৪টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ৪২৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৬৮ জন।

[৫] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৯ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৬] বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় ১০ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৭ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০টি নমুনায় ৫ জনের করোনা শনাক্ত হয়।

[৭] জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৭ জনের। এছাড়া চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ২১টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ২১জনের নমুনা পরীক্ষা করেও কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ