শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর কান কেটে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফল উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর বাঁ কানের একাংশ কেটে নিয়েছেন স্বামী। একই সঙ্গে চার বছরের সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। ওই গৃহবধূ সোমবার (২৬ এপ্রিল) থানায় লিখিতভাবে এ অভিযোগ করেছেন।

ওই গৃহবধূর নাম রাবেয়া খাতুন (২৭)। তার স্বামী হলেন মো. মাহাবুব আলম (৩১)। তাদের সংসারে চার বছরের মো. বায়েজিদ নামের ছেলে সন্তান আছে। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা গ্রামে তাদের বাড়ি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন অজুহাতে রাবেয়ার বাবা আবদুর রহিমের কাছে টাকা ও জমি দাবি করেন মাহাবুব আলম। মেয়ের সুখের কথা চিন্তা করে মাহাবুবের নামে ৬০ শতাংশ জমি দলিল করে দেন তিনি। এরপরও মেয়েজামাইয়ের মন ভরেনি। কিছুদিন ধরে ব্যবসার নামে মাহাবুব আবার দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। আবদুর রহিম এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্ত্রী রাবেয়াকে শারীরিক নির্যাতন করেন মাহাবুব।

এ নিয়ে গত শনিবার (২৪ এপ্রিল) সকালে সালিশ বসে। সালিশে একপর্যায়ে উত্তেজিত হয়ে যান মাহাবুব। তিনি ও তার পরিবারের লোকজন রাবেয়া, তার বাবা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাবেয়ার কানের এক-তৃতীয়াংশ কেটে দেয়া হয়েছে। একই সঙ্গে রাবেয়া ও তার চার বছরের ছেলেসন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। পরে রাবেয়া, তার সন্তান, বাবা ও ভাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে মাহাবুব বলেন, যৌতুক দাবির কথা সত্য নয়। তবে কথা-কাটাকাটি হয়েছে। মারধর করা হয়নি। রাবেয়া নিজের ইচ্ছায় চলে গেছেন।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ