শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৬ এপ্রিল) রাতে দু’দেশের শীর্ষনেতার মধ্যে এ ফোনালাপ হয়েছে। আলোচনায় আমেরিকার কোভিড পরিস্থিতির বিষয়টিও ওঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

গত রোববার (২৫ এপ্রিল) মোদী সরকারকে তার দেশে কোভিড টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দিয়েছিলেন বাইডেন। তার পরের দিনই সোমবার (২৬ এপ্রিল) তার দেশের করোনা সঙ্কট নিয়ে কথা হল মোদী-বাইডেনের। এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ।

অক্সিজেন নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে অক্সিজেন ভর্তি ৪টি কন্টেনার নিয়ে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে পৌঁছেছে ভারতের বিমান বাহিনীর একটি বিমান।

এদিকে বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুদেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি’।

ভারতে সোমবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সামগ্রিক হিসেবে আক্রান্ত এক কোটি ৭৩ লাখ ছাড়ালেও মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৫ হাজারের কিছু বেশি। অর্থাৎ মৃত্যুর হার ১.১২ শতাংশ।

প্রসঙ্গত, রোববার আমেরিকার জাতীয় পরামর্শদাতা জেক সালিভান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে জানিয়েছিলেন যে সে দেশ থেকে ভারতে করোনা টিকার কাঁচামাল অবিলম্বে সরবরাহ করা হবে। পাশাপাশি, করোনার পরীক্ষায় র‌্যাপিড ডায়াগনস্টিক কিট, ভেন্টিলেটর এবং পিপিইও ভারতে পাঠানোর বন্দোবস্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়