শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোয়ারেন্টাইন ছাড়াই পর্যটকদের জন্য ট্রাভেল বাবল চালু করছে সিঙ্গাপুর ও হংকং

সুমাইয়া ঐশী: [২] পর্যটকদের জন্য এই বিশেষ ফ্লাইট চালু হবে আগামী ২৬ মে থেকে। এই ফ্লাইট চালু হওয়ার কথা ছিলো গত বছরের নভেম্বরেই। তবে হংকংয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ থেমে যায়। শহর দুটির মধ্যে পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে আগামী মাসেই শুরু হচ্ছে বিশেষ এই ফ্লাইট। বিবিসি, ব্লুমবার্গ, সাউথ চাইনা মর্নি পোস্ট

[৩] এই ফ্লাইট চালু হওয়ার প্রথম দ্ইু সপ্তাহ উভয় দেশ থেকে দিনে একটি করে ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইটের প্রত্যেকটিতে একবারে ২০০ জন করে যাত্রী থাকতে পারবেন। উভয় শহরে ক্ষেত্রে ভ্রমণ শেষের তিনদিনের মধ্যে ভ্যাকসিন নিতে হবে বলে জানানো হয়েছে।

[৪] করোনার কারণে উভয় শহরেই ভ্রমণ শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এই ট্রাভেল বাবল চালুর মাধ্যমে ফের এই খাতকে সতেজ করে তোলা যাবে বলে আশাবাদী উভয় শহরের কর্তৃপক্ষ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়