শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে মাদক দ্রব্যসহ ৫জন আটক

জাহিদুল কবির: যশোরে পৃথক অভিযানে ৫জনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক সোমেন দাস জানিয়েছেন, শনিবার (২৪ এপ্রিল) বিকেলে বাঘারপাড়ার ছাইবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই গ্রামের মমিনুল কাজীর ছেলে।

কোতয়ালি থানার এসআই আব্দুর রউফ জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এমএম কলেজের দক্ষিণ গেটের সামনে থেকে ১২০ গ্রাম গাঁজাসহ মোল্লা বায়েজিদ (৩০) নামে এক যুবককে অটক করা হয়। সে ওই এলাকার শাহীন মিয়ার ভাড়াটিয়া মোল্লা মোহাম্মদ আলীর ছেলে।
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই অরিফ হোসেন জানিয়েছেন, গত শুক্রবার বিকেল তিনটার দিকে শেখহাটি মিয়া বাড়ি থেকে আব্দুল গফুর মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত হাশেম আলী মোল্লার ছেলে।

কোতয়ালি থানার এসআই ওয়াহেদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে শংকরপুর ভাঙ্গাগেট এলাকা থেকে লিটন শেখ (৩২) নামে এক যুবককে আটক করা হয়। সে শংকরপুর চোপদারপাড়ার আজিজুল শেখের ছেলে।

সদর পুলিশ ফাঁড়ির এএসআই কুতুব উদ্দিন জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টার দিকে বড় বাজারের হাটখোলা রোড থেকে দেড়শ গ্রাম গাঁজাসহ আমিরুল বিশ্বাস (৪২) নামে এক যুবককে আটক করা হয়। সে পশ্চিম বারান্দীপাড়া খালধার রোড নিকারী পাড়ার মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়