শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় পুকুরে গোসলে নেমে নারীর মৃত্যু

আজিজুল ইসলাম: [২] যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় পানিতে পড়ে মধ্য বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

[৩] নিহত রিনা পারভিন (২৬) উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরণ গ্রামের মৃত জহর আলীর মেয়ে।

[৪] শনিবার পড়ন্ত বিকালে সে গোসল করতে বাড়ির পুকুরে যায় কিন্তু সন্ধ্যা হলেও ফিরে আসে না। সন্ধ্যার দিকে তার ফুফাতো ভাই কায়েম হোসেন মাঠের ধানের কাজ শেষ করে গোসল করতে গেলে সে রিনাকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়।

[৫] চিৎকার শুনে তার বাড়ির লোকজন এসে রিনাকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ আলম রুবেল রিনাকে মৃত ঘোষণা করেন।

[৬] বাঘারপাড়া থানার পুলিশ খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলে কোনো অভিযগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু রেকর্ড হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়