শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসে কর্মহীনদের মাঝে আগৈলঝাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় করোনা ভাইরাস বৃদ্ধির কারনে সরকার থেকে সারা দেশে লকডাউন ঘোষণ করায় কর্মহীন হয়ে পরা দরিদ্র লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে উপজেলা প্রশাসনের সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গতকাল রোববার সকালে গৈলা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ ইউপি সদস্যরা।

[৪] পর্যায়ক্রমে উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৩’শ করে ১হাজার ৫’শ এবং উপজেলা পরিষদের উদ্যোগে ১ হাজার ৬০০ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়