শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসুস্থ্য কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

আব্দুল্লাহ হেল বাকী: [২] নওগাঁর ধামইরহাটে অসুস্থ্য কৃষক আব্দুল জলিলের ধান কেটে দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কাজের লোক দিয়ে ধান কাটতে না পারা কৃষক হরিতকীডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৬০) হতাশায় অসুস্থ্য হয়ে পড়ে। এই খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তার ইউনিয়নের মেম্বার ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অসুস্থ্য ওই কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দেন।

[৩] রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টায় হরিতকীডাঙ্গা মাঠে ১ বিঘা জমির ধান কাটার কাজে অংশগ্রহণ করেন ইউপি সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি রফিকুল আতিক কনক, সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ইদ্রিস, ৮ নং ওয়ার্ড সভাপতি হারুন অর রশীদ, ধামইরহাট ইউনিয়ন শ্রমিকলীগের সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানোয়ার হোসেন প্রমুখ।

[৪] ভুক্তভোগী অসুস্থ্য কৃষক বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমি চিরকৃতজ্ঞ তারা আমার বাড়ীতে ধান কেটে পৌঁছে দিয়েছে।

[৫] ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, দরিদ্র ও অসহায়দের সকল সহযোগিতায় ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ যথাসাধ্য সেবার কাজে সচেষ্ট থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ