শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রােগীদের সহযোগিতায় তৃতীয় লিঙ্গের মানুষ

মেহেদী হাসান: [২] ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে কোন অ্যাম্বুলেন্স থামতেই হাতে প্লাকার্ড নিয়ে ছুটে আসে তিন চারজন মানুষ। কমলা রঙের জ্যাকেট পরা মানুষেরা ধরাধরি করে রোগীকে এম্বুল্যান্স থেকে নামায়। কেউ হাতে তুলে নেয় রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র। কেউ আবার রোগীকে স্ট্রেচারে বসিয়ে এগিয়ে নিয়ে যায় হাসপাতালের ভেতরে।

[৩] তারা তৃতীয় লিঙ্গের মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠন 'বৃহন্নলা'র স্বেচ্ছাসেবক মুনমুন, রুহী ও চাঁদনী। তাদের সঙ্গে আছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলামও।

[৪] করোনা আক্রান্ত রোগীকে যেখানে আত্মীয়স্বজনেরাও বয়কট করে। আক্রান্ত হবার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া মানুষটার পাশে এসেও দাঁড়ায়না। সেখানে 'বৃহন্নলার' তৃতীয় লিঙ্গের মানুষেরা পরম যত্নে রোগীর হাত ধরে, তাকে সাহস দেয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়