শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা চিঠি ফাঁস করেছে তারা জারজ: মির্জা আব্বাস

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছে সেই চিঠি ফাঁসে দলের যারা জড়িত এবং যে সমস্ত সংবাদকর্মীরা এই নিউজ প্রকাশ করেছেন তাদের প্রত্যেককে "জারজ " বলেছেন তিনি।

[৩] চিঠির ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস একজন সংবাদকর্মীকে বলেন, ‘কিসের চিঠি?’ দল থেকে যে চিঠি দেয়া হয়েছে, সে প্রসঙ্গ স্মরণ করিয়ে দিতে আব্বাস বলেন, ‘যদি আমাকে চিঠি দিয়ে থাকে, সেটা হলো আমার দলের চিঠি আমাকে দিয়েছে। অন্যদের জানার দরকার কী সেটা?’ এ নিয়ে কথার একপর্যায়ে মির্জা আব্বাস বলেন, ‘আমার ঘরের খবর অন্যদের দরকার পড়লো কেন? আমার দলের চিঠি আমার কাছে আসছে।

[৪] আমি চিঠির জবাব দেব, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। এটা তোমরা কি করে জানবা? জানার চেষ্টা করলে কেন? আমি তোমাকে কথাটা বলি নাই। আমি বলছি যারা এটা করছে। এই সমস্ত ‘দুই পয়সার সাংবাদিক’ আর পুলিশকে আমি জমা খরচ কম দেই। সুতরাং আমার কাছে এই ধরনের প্রশ্ন করবা না। আমার কাছে এই ধরনের উত্তর কখনো পাবা না।’ তার ওই চিঠি ফাঁসে যে সমস্ত নেতারা জড়িত রয়েছেন এবং যে সমস্ত সংবাদকর্মীরা সংবাদ করেছেন প্রত্যেকে "জারজ" বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়