শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদ বন্ধ থাকায় রোজাদার খুঁজে খুঁজে ইফতারি পৌঁছে দিচ্ছে কানাডার যুবকরা

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কায় এখনো অনেক দেশের মসজিদগুলোতে মুসুল্লিদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যতিক্রম নয় কানাডাও। করোনার জন্য সেখানের মসজিদগুলোতে রমজানে ইফতার মাহফিল স্থগিত রয়েছে। এতে ঘর থেকে বের হওয়া রোজাদার মুসলিমদের ইফতারে একটু সমস্যা দেখা দিয়েছে। কেননা, রমজানে বাইরে চলাচলের সময় মাগরিবের আজান হলেই রাস্তার পাশের মসজিদটিতে গিয়ে ইফতার করার সংস্কৃতি সেখানেও আছে।

এই পরিস্থিতিতে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে কানাডিয়ান মুসলিম তরুণ-তরুণীদের একটি সংগঠন। বিকেল হলেই সংগঠনের সদস্যরা ইফতার সামগ্রীর প্যাকেট নিয়ে রাস্তায় রোজাদারদের অপেক্ষা করে এবং পাস দিয়ে যাওয়া গাড়ির দিকে ইশারা দিয়ে ইফতারি গ্রহণের আমন্ত্রণ জানায়। গত শুক্রবারও তারা অন্তত ৫০০ রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

সংগঠনটির সমন্বয়ক ইয়াসমিন জুগলুল জানান, রমজানজুড়ে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: নয়া ‍দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়