শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৮:১০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতির একদিনের মাথায় পরিবেশ বাজেট কমালো ব্রাজিল

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে অনুষ্ঠিত হোয়াইট হাউসের ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে বন উজাড় কমানোর প্রতিশ্রুতি দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসানারো। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধে এবং পরিবেশের ওপর চাপ বন্ধে তিনি আর্থিক তহবিল দ্বিগুণ করবেন। বিবিসি

[৩]তবে এর একদিন পর ব্রাজিলের ঘোষিত বাজেটে পরিবেশ ব্যয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তহবিল অন্তুর্ভূক্ত করা হয় নি, এমনকি কংগ্রেসের সদস্যরা যে বাড়তি ব্যয়ের প্রস্তাব দিয়েছিলেন তাও গ্রহণ করা হয় নি।

[৪]ব্রাজিলের ২০২১ সালের বাজেটে পরিবেশ মন্ত্রণালয় এবং এ সম্পর্কিত সংস্থাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ২.১ বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়া (৩৮০ মিলিয়ন ডলার)। যা কিনা ২০২০ সালে ছিলো ৩ বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়া।

[৫]ব্রাজিলের পরিবেশ মন্ত্রী রিকার্ডো স্যালেস বলেন, তিনি অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছেন মার্কিন জলবায়ু সম্মেলনে বোলসানারো যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যেনো রক্ষা করা হয় ও পরিবেশ বাজেট পুনরায় পর্যালোচনা করা হয়।

[৬]বোলসানারো সরকার সংরক্ষিত বনাঞ্চলের সুরক্ষা ও উন্নয়নে খুব কমই কার্যকরী পদক্ষেপ নিয়েছে। সমালোচকরা বলছেন, সম্মেলনে বোলসানারোর দেয়া ওই প্রতিশ্রুতি ছিলো অ্যামাজনের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া আর্থিক অনুদানের সঙ্গে সম্পর্কিত।

[৭]প্রেসিডেন্ট বোলসানারো অ্যামাজনে খনিজ অনুসন্ধান ও কৃষিকাজকে উৎসাহিত করার জন্য সমালোচিত হয়েছেন। তার সময়ে অ্যামাজনে বন উজাড় ১২ বছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড করা হয়।

  • সর্বশেষ